নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের হেফাজতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু । Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের হেফাজতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের হেফাজতে থাকা সৈয়দ নুরুল করিম নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রীকে দুপুর পর্যন্ত আটক রাখলেও পরে তা অস্বীকার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জয়নাল আবেদিন। রোববার ( ৮ সেপ্টেম্বর ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গ্রীন লাইন  সার্ভিসের  একটি ডাবল ডেকার যাত্রীবাহি বাসের নিচতলা অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জয়নাল আবেদিনের নেতৃত্বাধীন একটি দল।  সে কক্সবাজার জেলার নুরুল কবিরের ছেলে।

মাদক পাচারকারীর সঙ্গে আটক নুরুল মারা গেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে লাশ ফেলে রেখে তারা চলে যায়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনা গেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকতা নানা তালবাহানা করে। এই আসছি একটু পর আসছি বলে কালক্ষেপণ করতে থাকে। এভাবে দুপুর দুইটা পর্যন্ত সাংবাদিকদের হাসপাতালের সামনে বসিয়ে রাখে। পরে সাংবাদিকরা ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় স্টেডিয়ামের পাশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে গেলে কথা বলেন পরিদর্শক জয়নাল আবেদীন।

জানা যায়, বাস থেকে নামিয়ে প্রথমে ওই ব্যক্তির জিজ্ঞাসাবাদে নামে তাকে মারধর করা হলে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাইনবোর্ড প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে সৈয়দুল করিমকে শহরের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক উত্তম কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জয়নাল আবেদিন জানান, মাদক পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন লাইন ডাবল ডেকার যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে সৈয়দ নুরুল করিম ও তার স্ত্রীকে আটক করে। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জয়নাল আবেদিনের ব্যবহৃত গাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার চারটি মামলা রয়েছে।

তবে দুপুর পর্যন্ত সৈয়দ নুরুল করিমের আটক স্ত্রীকে খুঁজে পায়নি গণমাদ্যম কর্মীরা। পরিদর্শক জয়নাল আবেদিনের এ অভিযানের কথা তার উর্দ্ধতন কর্মকর্তারা জানেন না বলেও জানা যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!