নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ত্বকী হত্যা ঘটনাস্থল আজমেরী ওসমারেনর টর্চার সেল পরিদর্শন করেছে র‍্যাব। Nafiz Ashraf. Tnntv24

ত্বকী হত্যা ঘটনাস্থল আজমেরী ওসমারেনর টর্চার সেল পরিদর্শন করেছে র‍্যাব। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্বকী হত্যা ঘটনাস্থল আজমেরী ওসমারেনর টর্চার সেল পরিদর্শন করেছে র‍্যাব। Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

 

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা  মামলায় তদন্ত সংস্থা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন টিম আজমেরী ওসমানের টর্চারসেল ও শীতলক্ষ্যা নদীর র্তীর পরিদর্শন করেছেন।

বুধবার  (১৮ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে র‌্যাব-১১ এর একটি টিম কলেজ রোড অবস্থিত সাবেক সংসদ সংদস্য শামীম ওসমানের ভাতিজা  আজমেরি ওসমানের  টর্চার সেল উইনার ফ্যাশনের জায়গা এবং  হত্যার পর যে স্থানে ত্বকীর লাশ ফেলা হয়েছে শীতলক্ষ্যা নদীর পাড়  পরিদর্শন করেছেন। ত্বকী হত্যার সাথে জড়িত আসামী সাফায়েত হোসেন শিপন সাথে নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তার দেখানো মতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে র‌্যাব ১১ সিও লে কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত  করছি। মাঝখানে এটির তদন্ত কিছুটা স্থবির থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে   পুনরায় তদন্তের  গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়াটার্স এর সহায়তা পাচ্ছি। ত্বকী হত্যাকান্ডে সাথ সম্পৃক্ত  পাচঁ আসামীকে গ্রেফতার করা হয়েছে।  এর মধ্যে একজন ১৬৪ দারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি।র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে হত্যা করা হয় ও হত্যার পর লাশ যেখানে ফেলা হয়। তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। আশা করছি খুব শীগ্রই এই ঘটনায় একটি সুষ্ঠ রিপোর্ট তদন্ত পতিবেদন ( চার্জশীট) আদালতে জমা  দিতে পারবো। আমাদের সাথে আটককৃত (শিপন) একজন আছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছে। আমরা যতটুকু সংবাদ পেয়েছি সে এই ঘটনার সাথে সম্পৃক্ত।

উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ  শহরের শায়েস্তাখার সড়কের বাসা থেকে বের হয়ে নিখোজ হন ত্বকী।  দুইদিন পর ৮ মার্চ ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে  উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!