নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ চারুকলায় উৎসবমুখর বসন্ত বরণ । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ চারুকলায় উৎসবমুখর বসন্ত বরণ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ চারুকলায় উৎসবমুখর বসন্ত বরণ । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ চারুকলায়

উৎসবমুখর বসন্ত বরণ

নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্তকে বরণ করে নিলো নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বসন্ত বরণ ১৪৩১।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলোচনা সভার মাধ্যমে উৎসবের সূচনা হয়। প্রথম পর্বের আলোচনা শেষে দুপুর ২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে ক্যাম্পাস মাতিয়ে তোলে।

বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বসন্ত বরণ

নারায়ণগঞ্জ:বর্ষবরণ অনুষ্ঠানে চারুকলা ইনস্টিটিউট

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, প্রাক্তন বিদ্যেৎসাহী সদস্য জহিরুল ইসলাম জহির এবং কবি আরিফ বুলবুলসহ অন্যান্যরা।

সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন আরিফুর রহমান, জুনায়েদ হোসেন সিয়াম এবং প্রজ্ঞা বণিক। নিজ মাতৃভাষা “ককবরক” বর্ণমালায় স্বরচিত আবৃত্তি পরিবেশন করেন মুকুল কান্তি ত্রিপুরা। দ্বৈত নৃত্যে দর্শকদের নজর কাড়েন শিরোনমিতা ত্রিপুরা ও স্বর্ণা মিস্ত্রি।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা ছিল মৃত্তিকা কবীরের “ফাগুনের মোহনায়” গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। এছাড়া অধ্যক্ষ শামসুল আলম আজাদ কিংবদন্তি গায়ক প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে একটি আবৃত্তি পাঠ করেন।

এ আনন্দ আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে উপভোগ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও উৎসবে যোগ দেন।

ঋতুরাজ বসন্তের আনন্দ আয়োজন শুধু নাচ-গানেই সীমাবদ্ধ ছিল না, ছিল সুস্বাদু খাবারেরও আয়োজন। শিক্ষার্থীদের বাসন্তী রঙের পোশাকে সুশোভিত চারুকলা প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

শিক্ষার্থীরা বলেন, “নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে বসন্ত বরণের এই আয়োজন বাঙালি সংস্কৃতির একটি অংশ। আমরা সেই সংস্কৃতিকে আকড়ে ধরে শিক্ষাজীবনে এগিয়ে যেতে চাই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!