নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলা বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের সমাবেশ। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের সমাবেশ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলা বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের সমাবেশ। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা বিএনপি’র

৩১ দফা বাস্তবায়নের সমাবেশ

 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ করেছে।
গত ২২ফেব্রুয়ারি শনিবার পূর্বাচলের রাজউক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান।
 বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধাণর সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, হাজী সেলিম, সৈয়দ সিরাজুল ইসলাম, শামিম ভুঁইয়া, আব্দুর রফিক ভুইঁয়া, মফিজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা মহিলাদল নেত্রী সানজিদা সেলিনা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে। সাম্প্রদায়িক উস্কানী প্রতিহত করতে হবে। উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না।
 সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!