নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

দুই চারটা বিবি থাকতেই পারে বড় রাজনীতিকদের । Nafiz Ashraf.Tnntv24

দুই চারটা বিবি থাকতেই পারে বড় রাজনীতিকদের । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুই চারটা বিবি থাকতেই পারে বড় রাজনীতিকদের । Nafiz Ashraf.Tnntv24

দুই চারটা বিবি থাকতেই পারে

বড় রাজনীতিকদের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এসটি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসা সন্দেহে রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশি চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৪ মার্চ) রাত ১১টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর কনকর্ড কটেজে এ ঘটনা ঘটে।

ইনসাটে তানভীর ইমাম

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে গিয়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষুব্ধরা।
তল্লাশিতে যাওয়া একব্যক্তি বলেন, এখানে আমরা অবৈধ অর্থ থাকার সত্যতা খুঁজছি। কার সাথে লিংক আছে না আছে সেটা দেখতে

তল্লাশিতে যাওয়া আরেক ব্যাক্তি  নিজেকে আমজনতা পরিচয় দিয়ে বলেন ‘বড় বড় পলিটিশিয়ানদের দুই চারটা বিবি থাকতেই পারে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের কাজ করছি। আপনারা আপনাদের কাজ করেন।

তিনি আরো বলেন, আমরা যা করার করেছি, আপনারা যা করার করেন, এই কথা বলে চলে যান ওই ব্যক্তি।

আরেকজন বলেন, আমরা খবর পেয়েছি ছাত্র-জনতার আন্দোলনের সময় এক হত্যাকারী এখানে আছে। তাই এসেছি।

বিক্ষুব্ধরা ভবনের পাঁচতলার বাসায় ঢুকে তছনছ করেন আলমারি, ওয়্যারড্রব, লাগেজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। রাত ১২টার দিকে ঘটনাস্থলে যায় গুলশান থানা-পুলিশ। কিছুক্ষণ পর আসে সেনাবাহিনী।

এরপর রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে তল্লাশি চালানো ব্যক্তিরা।

এ সময় তাদের কেউ কেউ নিজেদের সাধারণ জনগণ বলে পরিচয় দেন। গণমাধ্যমের সঙ্গে কথা না বলে চলে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!