নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জের দগ্ধ স্ত্রী সন্তানের পর সোহাগও মারা গেল । Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জের দগ্ধ স্ত্রী সন্তানের পর সোহাগও মারা গেল । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জের দগ্ধ স্ত্রী সন্তানের পর সোহাগও মারা গেল । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দগ্ধ

স্ত্রী সন্তানের পর সোহাগও মারা গেল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডায় ঘরে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন৷ এ নিয়ে মৃতের সংখ্যা এক পরিবারের তিনজনসহ চারজনে দাঁড়িয়েছে৷

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মারা যান সোহাগ (২৩) নামে ওই পোশাক শ্রমিক ৷

সোহাগের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বলে জানান ডা. শাওন৷

এর আগে গত রোববার তার স্ত্রী পোশাক শ্রমিক রূপালী ও শনিবার দেড় বছরের শিশু কন্যা সুমাইয়া একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ তারা যথাক্রমে ৩৪ ও ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিলেন ৷

সোহাগ তার স্ত্রী, কন্যাকে নিয়ে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন ৷ আগুনের ঘটনায় পরিবারের তিনজন সদস্যই মারা গেলেন৷

একই ঘটনায় দগ্ধ আরেক পরিবারের সদস্য রিকশাচালক মো. হান্নান (৪০) গত শনিবার ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যায় ৷

গত ৩ মার্চ ভোররাতে লাইনের লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের পর আগুনে দু’টি পরিবারের আটজন সদস্য দগ্ধ হয় ৷

এ ঘটনায় নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নূরজাহান আক্তার লাকি (৩০), তাদের সন্তান জান্নাত (৩), সামিয়া (৯) ও সাব্বির (১৬) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!