নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

গাজায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল সাংবাদিককে,দুই শতাধিক সংবাদ কর্মী নিহত।Nafiz Ashraf.Tnntv24

গাজায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল সাংবাদিককে,দুই শতাধিক সংবাদ কর্মী নিহত।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গাজায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল সাংবাদিককে,দুই শতাধিক সংবাদ কর্মী নিহত।Nafiz Ashraf.Tnntv24

গাজায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল সাংবাদিককে,

দুই শতাধিক সংবাদ কর্মী নিহত

Tnntv24.অনলাইন ডেক্স:

গাজার সাংবাদিককে পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হলো, কী নৃশংস (?) গেলো দেড় বছরের আগ্রাসনে গাজায় দুই শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরাইল।

আরো একবার ইসরাইলের নৃশংসতার শিকার সংবাদকর্মীরা। রোববার (৬ এপ্রিল) খান ইউনুসে সাংবাদিকদের তাবু লক্ষ্য করে চালানো হয় বরবর হামলা। আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার সহ মারা যান দুজন, দগ্ধ ও আহত আরো সাতজন সাংবাদিক।

গাজার দক্ষিণে খান ইউনুসের নাসের হাসপাতালের বাইরে ছিল তাবুটি। শহরটিতে কাজ করা সাংবাদিকরা এখানে অবস্থান নিয়েই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। জানা ছিল ইসরাইলের, এরপরও হামলা — উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলা যায়? ততক্ষণে উপত্যকা জুড়ে ইসরাইলের হামলায় দিনের প্রাণহানি ৩০ জন ছাড়িয়ে গেছে।

নিহত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার 

ফিলিস্তিনিদের মৃত্যু আর ছোটাছুটির খবর সংগ্রহে ব্যস্ত অনেক সাংবাদিক। কয়েকজন আবার তাবুতে ফিরে সারাদিনের তথ্য গোছানোর কাজে ব্যস্ত। এমন সময় বোমা হামলা, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড। ভেতরে আগুনে পুড়ছে, কেউ কেউ বাঁচাতে ছুটছে সহকর্মীদের। নারকীয় এক পরিস্থিতি যা এখন গাজার প্রতিদিনের দৃশ্য। আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার। কাছাকাছি থাকায় প্রাণ যায় ইউসেফ আল খাজিদার নামে আরেক তরুণের। আগুনে পুড়তে থাকা সাংবাদিক আহমেদ মনসুরকে কোন ক্রমে উদ্ধার করা গেলেও ততক্ষণে ঝলসে গেছে পুরো শরীর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও ওষুধ সরঞ্জামের তীব্র সংকট কঠিন করে তুলেছে সে লড়াই। শার্পনেলের আঘাতে সংকটাপন্ন আরেক সাংবাদিক ইহাব আল বার্দিনের জীবন। দগ্ধ ও আহতদের তালিকায় আরো আছেন আল জাজিরার ফটো সাংবাদিক মাহমুদ আওয়াদ সহ আলোচিত আরো কয়েকজন। এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণ, অপরাধ ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস ফোরাম। দেড় বছরের আগ্রাসনে গাজায় দুই শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরাইল।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!