নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সনজীদা খাতুন ছিলেন সাহসিকতার প্রতীক।Nafiz Ashraf.Tnntv24

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সনজীদা খাতুন ছিলেন সাহসিকতার প্রতীক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সনজীদা খাতুন ছিলেন সাহসিকতার প্রতীক।Nafiz Ashraf.Tnntv24

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত

সনজীদা খাতুন ছিলেন সাহসিকতার প্রতীক

Tnntv24.সংস্কৃতি প্রতিবেদক:

ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সন্‌জীদা খাতুন ছিলেন সাহসিকতার প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি ছিলেন একজন অকুতোভয় সৈনিক। শুক্রবার (১১ এপ্রিল ) বিকেলে  নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খ্যাতিমান রবীন্দ্র সংগীত শিল্পী ও গবেষক সনজীদা খাতুন স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সনজীদা খাতুনের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে উন্মেষ সাংস্কৃতিক সংসদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু।

আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সংস্কৃতিকর্মী রফিউর রাব্বি, কবি হালিম আজাদ, প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রীনা আহম্মেদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জাহিদুল হক দীপু এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট জিয়াউল ইসলাম কাজল।

আলোচকরা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সন্‌জীদা খাতুন ছিলেন সাহসিকতার প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি ছিলেন একজন অকুতোভয় সৈনিক। তৎকালীন পাকিস্তান সরকারের রবীন্দ্রবিরোধী নীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এবং ‘ছায়ানট’ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন।

তারা আরও বলেন, ১৯৬৮-৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন ও ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি সাংস্কৃতিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। পহেলা বৈশাখকে জাতীয় সাংস্কৃতিক উৎসবে রূপ দেওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন বিজ্ঞানমনস্ক, নির্ভীক এবং আদর্শনিষ্ঠ এক সংস্কৃতি সৈনিক, যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সন্‌জীদা খাতুনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!