নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে কারখানার তিন কোটি টাকার মালামাল লুট ঘটনায় আরও এক আটক।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে কারখানার তিন কোটি টাকার মালামাল লুট ঘটনায় আরও এক আটক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে কারখানার তিন কোটি টাকার মালামাল লুট ঘটনায় আরও এক আটক।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে কারখানার তিন কোটি টাকার

মালামাল লুট ঘটনায় আরও এক আটক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে এক কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে, কক্ষে আটক রেখে তিন কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে নেয়ার ঘটনায় আরও এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (১৪ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকা থেকে যুবককে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম গোলাম মোরশেদ বাবু ওরফে লালবাবু (২৫)। সে সিদ্ধিরগঞ্জ বাগমাড়া এলাকার লাল মিয়ার ছেলে। এর আগে একই ঘটনায়, সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে ও সিদ্ধিরগঞ্জ নিমাই কাসারী এলাকার আব্দুল খালেকের ছেলে মো. শফিক (২৬)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ জানায়, সিদ্ধিরগঞ্জে সাহেব পাড়া এলাকায় এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় গত ২৬ মার্চ ৮-১০ জন আনসার সদস্য ডিউটি করে। বিকালে ২ জন আনসার সদস্য বাইরে ইফতার কিনে প্রতিষ্ঠানের উত্তর পাশের মূল ফটক দিয়ে প্রবেশ করার সময়, অজ্ঞাত ৫০-৬০ জন দুস্কৃতিকারী অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিতভাবে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা দায়িত্বরত আনসারদের মারধর করে। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন তাদের দখলে নিয়া নেয়। দুস্কৃতিকারীরা আনসার সদস্যদের হাত-পা বেধে প্রতিষ্ঠানের ২য় তলার একটি অফিস রুমের ভিতরে আটকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়।

র‌্যাব আরও জানায়, এক পর্যায়ে দুস্কৃতিকারীরা কারখানার মেইন লাইন হতে বিভিন্ন মেশিনের সাথে সংযুক্ত পাওয়ার ক্যাবল, যাহা তামার তারের উপরে কালো ইনসুলিশন দ্বারা মোড়ানো ঘণণ ক্যাবলসহ সর্বমোট তিন কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে নেয়। দুস্কৃতিকারীরা যাওয়ার পর আনসার সদস্যরা পারস্পরিক সহায়তায় তাহাদের বাঁধন খুলিয়া অফিস কক্ষের জানালা দ্বারা বাহির হয়ে, গ্রিলের মাধ্যমে নিচে নেমে কারখানার উত্তর পার্শ্বের মূল ফটক খোলা দেখতে পায় এবং ফ্লোরে ট্রাকের চাকার দাগ দেখতে পায়। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন প্রতিষ্ঠানের ভবনের সিঁড়ির সামনে পাকা ফ্লোরে পাওয়া যায়। এমতাবস্থায় আনসার সদস্যরা বাদীকে ও প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি মোবাইল ফোনে জানাইলে বাদী ঘটনাস্থলে যায় এবং ঘটনার বিস্তারিত শুনে প্রতিষ্ঠানের লুন্ঠিত হওয়া মালামালের হিসাব-নিকাশান্তে বিষয়টি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা শেষে থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। আটক কৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!