নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাবেক মেয়র ডা.আইভীকে ভোরে গ্রেফতারের পর তাঁকে কারাগারে পাঠায় আদালত।Nafiz Ashraf.tnntv24

সাবেক মেয়র ডা.আইভীকে ভোরে গ্রেফতারের পর তাঁকে কারাগারে পাঠায় আদালত।Nafiz Ashraf.tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মেয়র ডা.আইভীকে ভোরে গ্রেফতারের পর তাঁকে কারাগারে পাঠায় আদালত।Nafiz Ashraf.tnntv24

সাবেক মেয়র ডা.আইভীকে ভোরে গ্রেফতারের পর

তাঁকে কারাগারে পাঠায় আদালত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার ( ০৯ মে) ভোরে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রাতে ( সারা রাত) তাঁকে গ্রেফতার করার চেষ্টা করেও জনরোশের কারনে পুলিশের চেষ্টা ব্যর্থ হয়। এলাকাবাসী মাইকিং করে শত শত লোক জড়ো করে,রাস্তায় ব্যারিকেড দিয়ে গ্রেফারে প্রতিরোধ গড়ে তোলো।  শুক্রবার সকাল পৌনে ৬টায় সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী স্বেচ্ছায় তার নিজ বাসভবন চুনকা কুটির থেকে বের হয়ে ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে উঠেন। তারপর জনরোশ এড়াতে তাঁকে সরাসরি বিশেষ আদালতে নেয়া হয়। তাদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেফতার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এই খবর শুনে চারদিক থেকে হাজার হাজার এলাকাবাসী তার বাড়ির সামনে এসে ভিড় করে। বাড়ির প্রধান ফটক অবরোধ করে তাকে গ্রেফতার না করার দাবিতে নানা স্লোগান দেয়। এ সময় আইভীর বাড়ির প্রবেশপথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। পরে জেলা পুলিশের আরেকটি টিম এসে আইভীর বাড়িতে প্রবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় তারা পুলিশকে চলে যেতে বলে। পরে তাদের অনেক বুঝিয়ে-শুনিয়ে পুলিশের তিন সদস্যের টিম বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে আইভীর বাড়িতে চা-বিস্কুট আপ্যায়ন করা হয় পুলিশকে। তবে রাতে গ্রেফতারের বিষয়ে আপত্তি করে আইভী। এ কারণে তাকে সকালে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

ভোরে ফজরের নামাজ শেষে ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেফতারের সময় গণমাধ্যমকে বলেন, ‘আমি আলী আহাম্মদ চুনকার সন্তান। আমার বাবা সাম্যের রাজনীতি করেছেন। দল-মতের ঊর্ধ্বে উঠে এসে রাজনীতি করেছেন। আমার যদি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলার কারণে অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। এ জন্য যদি বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে দীর্ঘ ২১ বছর আমি আপনাদের সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবে না প্রতিহিংসাপরায়ণ হয়ে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি। সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনও জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। ত্বকী হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল তখন এই আইভী আওয়াজ তুলেছে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কীসের জুলুমে কীসের কারণে গ্রেফতার করা হচ্ছে, তা জানি না। কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেফতার করা হলো, প্রশাসনের কাছে জানতে চাই। নারায়ণগঞ্জবাসীকে বলবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন। বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। সরকার হটিয়ে নতুন সরকার এসেছে। তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি সততার কীসের মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম পালাইনি। তাহলে এভাবে আমাকে গ্রেফতার করতে হলো কেন? এর জবাব জনগণের কাছে চাই।’ এরপর তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুলিশে সঙ্গে চলে যান।

গ্রেফতারের বিষয়টি টিএন এন টিভিকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!