নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করা জরুরি-গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করা জরুরি-গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করা জরুরি-গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো

মানুষ হিসেবে তৈরি করা জরুরি-গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (১৭ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক কলেজ এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা, শ্রেষ্ঠ শিক্ষক ২০২৪-এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবেই শিক্ষিত মানুষের মধ্যেই দুর্নীতি বাড়ছে। ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করা জরুরি। যদি শিক্ষক দিয়ে না হয়, তবে আলেম-ওলামাদের নিয়োগ করতে হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষা দিতে হবে, যাতে শিক্ষার্থীরা নিষ্কর্মা না হয়।’

 

তিনি আরও বলেন, ‘২০০২ সালে হীরাঝিলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজ হলো জ্ঞান বিতরণ ও গ্রহণ। সরকারী এবং বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মনীতি ভিন্ন হলেও শিক্ষার মূল লক্ষ্য একই। তবে বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার প্রসার ঘটছে।’

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খাঁন, আবুল হোসেন, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি.এম. সাদরিল, শিশির ঘোষ অমর, রিফাত হোসেন, রাজিব আহমেদ, মুহাম্মদ মিজানুর রহমান, শামীম আহমেদ, মহিম উদ্দিন, কাজী ফারহানা, হালিমা বেগম, মনিরুজ্জামান মুকুল, দেলোয়ার হোসেন, আয়েশা আক্তার, মোহাম্মদ রায়হান, এবাদুল হক, আলাউদ্দিন মিয়া ও নাহিদ হাসান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!