নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ঘরেই বানান চুলের কন্ডিশনার

ঘরেই বানান চুলের কন্ডিশনার

Facebook
WhatsApp
LinkedIn
ঘরেই বানান চুলের কন্ডিশনার
শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই থাকা চাই। এতে চুলের পিএইচ ব্যালান্স ঠিক থাকে, চুলকে নরম ও ঝরঝরে রাখতে সাহায্য করে। রান্নাঘরের খুব সহজ কিছু উপাদান আপনার চুলকে অসাধারণ কন্ডিশনিং করতে পারে।
দই ও ডিমের কন্ডিশনার
এটা চুলের পিএইচ ব্যালান্স ঠিক রাখবে, ড্যামেজ দূর করবে। চুলকে দেবে একটা এক্সট্রা শাইন। এই কন্ডিশনার তৈরিতে লাগবে ১টি ডিমের সাদা অংশ ও ৫/৬ চামচ টক দই। প্রথমে ডিমের সাদা অংশের সঙ্গে ভালো করে দই মেশান, যাতে এটা মসৃণ একটা মিশ্রণ তৈরি হয়। এটা চুলে হালকা ম্যাসাজ করে করে লাগান। শ্যাম্পু করার ঠিক ১৫ মিনিট আগে এই কন্ডিশনার লাগান। ১৫ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুদিন করুন টানা একমাস।
ডিম ও অলিভ অয়েল
এই কন্ডিশনার চুলকে কন্ডিশনিং তো করবেই, সাথে চুলের ময়েশ্চারকেও ধরে রাখবে। তৈরিতে লাগবে ১টি ডিমের কুসুম, ২ চামচ অলিভ অয়েল ও প্রয়োজনমতো পানি। ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর একটু পানি মেশান। তারপর এই পুরো মিশ্রণটা চুলে লাগান। গোসল করার আধঘণ্টা আগে এই মিশ্রণটা চুলে লাগান। এরপর কোনো হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও মধুর কন্ডিশনার
নারকেল তেল হলো অসাধারণ কন্ডিশনার। এতে আছে ভিটামিন ও ফ্যাটি এসিড। যেটা চুলকে ভেতর থেকে নারিশ ও কন্ডিশন করে। এই কন্ডিশনার তৈরিতে লাগবে ২ চামচ নারকেল তেল ও ১ চামচ মধু। নারকেল তেলে মধু ভালো করে মিশিয়ে পুরো মিক্সচারটি চুলে ভালো করে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। একইভাবে শুধু নারকেল তেলও চুলে লাগাতে পারেন শ্যাম্পুর আগে।
আপেল সিডার ভিনেগার কন্ডিশনার
এটা চুলের পিএইচ লেবেলকে ঠিক রাখে। গোসল করার আগে ২ চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিন। তারপর চুল শ্যাম্পুর পর আপনার রেগুলার কন্ডিশনার লাগিয়ে নিন। কন্ডিশনার ধুয়ে এবার এই মিশ্রণটা লাগান। চুল হবে দারুণ ঝরঝরে এবং ময়েশ্চারাইজড।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!