নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে ।Nafiz Ashraf.Tnntv24

দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে ।Nafiz Ashraf.Tnntv24

দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ

নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে। ওসমান পরিবার কুক্ষিগত করে রেখেছিল নীট শিল্প মালিকদের এই সংগঠনটি। তবে নির্বাচনেও যে ওসমান পরিবারের বাইরে থাকছে বিকেএমইএ তা বলা যাচ্ছে না। ওই পরিবারের ছায়া লক্ষ্য করা যায়। সে কারণেই হয়তো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দী প্যানেল দেখা যাচ্ছে না।

বিকেএমই’র সূত্রে জানা গেছে,  নিট শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে অংশ নিতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে আনন্দঘন পরিবেশে চাষাঢ়ায় সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তার নেতৃত্বে একটি প্যানেল নির্বাচনে অংশ নিবে। ওই প্যানেলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই প্যানেলের বাইরে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। পরে ১৯ এপ্রিল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আগামী ১০ মে অনুষ্ঠিত হবে  এ নির্বাচন। বিকেএমইএ’র ৫৭২ জন সদস্য ভোটার ।

গত ১৪ বছর বিনা প্রতিদ্বন্দ্বীতায় একটানা এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহর ছেড়ে পালিয়ে যান জাতীয় পার্টির এ নেতা। পরে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি বিকেএমইএ’তে চিঠি দিয়ে পদত্যাগ করেন। পরে সভাপতি হন নির্বাহী সভাপতির পদে থাকা মোহাম্মদ হাতেম।

এবারও নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২ জন। যদিও হাতেমের নেতৃত্বের প্যানেলেরই ৩৯টি মনোনয়পত্র জমা পড়েছে। স্বতন্ত্র আছেন মাত্র তিনজন। চূড়ান্তভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একপেশে নির্বাচনের দিকেই যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!