নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24

রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের 
প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে জাল-জালিয়াতি ও ভূয়া দলিলের মাধ্যমে অবিক্রীত পৈতৃক জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে এক শান্তিপুর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে   রোববার (১৮ অক্টোবর) বিকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ভুক্তভোগী ও স্থানীয় ভূমি মালিকদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকৌশলী বরাবর স্মারকিলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি ও স্থানীয় সূত্র জানাযায়, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াতি চক্র ভুয়া ও খাড়া দলিল এবং কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে নামজারি (মিউটেশন) সম্পাদন ও জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এর ফলে সাধারণ ভূমি মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, জাল দলিল তৈরির মাধ্যমে অবৈধ নামজারি সম্পন্ন করে আবাসন প্রকল্প —জলসিঁড়ি আবাসন ও বসুন্ধরা গ্রুপের কাছে জমি বিক্রির পাঁয়তারা চালানো হচ্ছে। কর্মসূচিতে জাল দলিল ও জালিয়াতির মাধ্যমে খারিজ প্রক্রিয়া সম্পন্ন করে নাওড়া মৌজায় পবীর সরকারের
 জমি, মাঝিনা মৌজায় আয়নাল হকের কৃষিজমি,বড়ালু পাড়াগাঁও মৌজায় হাজী সিরাজ ব্যাপারীর জমি, কেউঢালা মৌজায় হাসনা বেগমের জমি দখলসহ অসংখ্য প্রকৃত ভমি মালিকদের জমি অবৈধ দখলের
 কথা জানানো হয়।
এ সময় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর পক্ষ থেকে স্মারকলিপিতে প্রশাসন ও ভূমি অফিসের নিকট
নামজারির আবেদনের ক্ষেত্রে কঠোর যাচাই,অবৈধ নামজারি বাতিল,জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা,কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি রোধ,প্রকল্পের সীমানা ও ডিমারকেশন,বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ এবং একতরফা রায় ও হয়রানি বন্ধসহ মোট ৭ টি দাবী পেশ করা হয়।
আমাদের মাটি, আমাদের অধিকার; ভিটা-মাটি রক্ষায় গড়ব প্রতিরোধ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা অনতিবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং স্থানীয়দের পৈতৃক সম্পত্তি সুরক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!