নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সংর্বধনা:সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং:Tnntv24
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে
ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৫অক্টোবর)  হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী নয়ন সরকার, আবির হোসেন, তানজিল হোসেন, জুয়েল রানা, আমিনুল ইসলাম, শাকিল খান ও শিক্ষিকা একরামুন্নেছা বিউটি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে প্রধান শিক্ষকের কক্ষে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে। এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আফজাল মোল্লাকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শোকজ করেন। অভিযুক্ত আফজাল মোল্লাকে শুধু শোকজ করলেই চলবে না। তাকে অবিলম্বে দল থেকে বহিঃস্কার ও গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনীতে অবরোধ সহ ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য গত ১৪অক্টোবর বুধবার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!