নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সংর্বধনা:সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং:Tnntv24
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন :Tnntv24
Next
Prev

সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24

সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24

সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,

সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী রিক্সা চালক তুহিন হত্যা মামলায় জামিন পেয়ে জয় বাংলা স্লোগান দেয়ায় আইনজীবী
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে ফতুল্লা থানা পুলিশ সন্ত্রাসবিরোধী
আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম মুন্না ও
অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার । বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ (অপরাধ এন্ড অপারেশন) তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীরা আদালত চত্বরে জয় বাংলা স্নোগান দেয়। যেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোম
মাধ্যমে ছবি দেখে চিহৃত করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
‎

গত মঙ্গলবার তুহিন হত্যা মামলায় জামিন পেয়ে আদালত চত্বরে আইভী ও তার সমর্থকরা আদালত প্রাঙ্গণে দেন। আইভী গাড়িতে উঠার আগে বলেন,
জয়বাংলাকে থামিয়ে রাখা যাবেনা। এই কথা বলে জয় বাংলা স্লোগান দেন। এসময় তার সাথে থাকা দলীয় কর্মীরা স্লোগান দেয়। এর জের ধরে আইভীর আইনজীবি
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার, ও আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিয়াউল ইসলাম
কাজলের নিকট আত্নীয় জানান, এই ঘটনায় প্রচারিত ভিডিওতে অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তাকে মামলার
নথিপত্রের ফাইল হাতে নিয়ে ডাক্তার সেলিনা হায়াত আইভির পাশে হাঁটতে দেখা যায়। কাজল আইভী আইনজীবি হিসাবে কোর্টে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই রেহানুল জানান, ‎ সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়েছে । এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে পাচঁ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর আব্দুস সমাদ জানান, দপুরে তিন আমসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতের মাধ্যমে তিন
আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়ে আগামীকাল বৃহস্প্রতিবার রিমান্ড শুনা নিনর দিন ধার্য করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!