রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা গ্রামের রাজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কায়েতপাড়া ইউনিয়নের বরুনা গ্রামের শহিদুল ইসলাম সহিদের মা। তার স্বামীর নাম সাদ্দাত মিয়া। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
পরিবারের সদস্যরা জানান, গত রোববার ১১ অক্টোবর দুপুর ১২টার দিকে তিনি কাউকে কিছু না বলে নারায়ণগঞ্জের দেলপাড়া ভুইগর এলাকার সহিদুল ইসলাম সহিদের বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রংয়ের বোরখা, তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন। তার মানসিক অবস্থা কিছুটা সমস্যা ছিল বলেও জানান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত বৃদ্ধার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত ঠিকানায় বা রূপগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো —
যোগাযোগ:ছেলে – শহিদুল ইসলাম সহিদ, গ্রাম: বরুনা, ইউনিয়ন: কায়েতপাড়া, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।








