নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন :Tnntv24
রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে, দুর্ভোগে যাত্রী ও পথচারী:Tnntv24
কাশফুল শুধু সৌন্দর্য নয়,অনেকের  জীবিকা ওবটে:Tnntv24
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জাল দলিল করে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24

রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ 
প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শিল্প কারখানার নির্গত বর্জ্য ও দূষিত রঙিন পানি শীতলক্ষ্যায় সরাসরি ফেলার প্রতিবাদে এবং আশপাশের পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। রোববার  (১১অক্টোবর)  তারাবো পৌরসভার নোয়াপাড়া, হাটিপাড়া, সুলতানবাগ, তারাবো, বিশ্বরোড এলাকাবাসী ঢাকা-তারাবো সড়কের শীতলক্ষ্যা নদীর ডেমরা সেতুর পূর্ব পাশে এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক তারাবো এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক প্রধান।
সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুজিবর রহমান ভুঁইয়া, তারাবো পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ মুন্সী, তারাবো পৌরসভার সাবেক কমিশনার আবু তাহের, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিএনপি নেতা ইয়ার হোসেন ভুঁইয়া, সুরুজ প্রধান ও নুরুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকায় স্থাপিত টিকে গ্রুপের সবনম ভেজিটেবল ওয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডসহ আশপাশের কারখানাগুলো দীর্ঘদিন ধরে তাদের নির্গত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি লোকালয়সহ সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছে। জনবসতিসহ আশপাশের খোলা জায়গায় প্রতিনিয়ত বর্জ্য ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অবৈধভাবে দখলে নেওয়া শীতলক্ষ্যা নদীর তীর, রাস্তা ও সরকারি জমি ছেড়ে দিতে হবে। তাদের যানবাহনের নির্গত কালো ধোঁয়া ও গাড়ির হর্ণের উচ্চ শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় ভিগ্ন ঘটছে। জনবসতি এলাকার উপর দিয়ে অধিক মাত্রায় ঝুঁকিপূর্ণ ৩৩কেভি হাই-ভোল্টেজ বিদ্যুতের লাইন স্থাপন করার পাঁয়তারা করা হচ্ছে। হাই-ভোল্টেজের বিদ্যুতের লাইন আধুনিক প্রযুক্তিতে মাটির নিচ দিয়ে নিতে হবে। অবিলম্বে এলাকাবাসীর এসকল দাবি মেনে নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারাবো বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!