নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে, দুর্ভোগে যাত্রী ও পথচারী:Tnntv24
কাশফুল শুধু সৌন্দর্য নয়,অনেকের  জীবিকা ওবটে:Tnntv24
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জাল দলিল করে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
দেশি মাছের ‘আঁতুড়ঘর’ রূপগঞ্জের বিলে এখন কচুরিপানা, বালু ভরাট করে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস:Tnntv24
রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল:Tnntv24
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি
ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের রূপগঞ্জ শাখায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ৮ অক্টোবর ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি ব্যাংকের শাখা এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও
 শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
পরে আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়। দিনব্যাপী ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়। এতে শাখা প্রাঙ্গণে দিনভর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসি রূপগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো. রায়হান কাওছার বলেন, “৫০ বছরের যাত্রায় গ্রাহকের অবিচল বিশ্বাসই আমাদের এগিয়ে চলার শক্তি। এই দীর্ঘ পথচলায় আইএফআইসির পাশে থাকার জন্য আমাদের সম্মানিত গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
তিনি আরো বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক আরও উন্নত সেবা প্রদানে কাজ করে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহক মোস্তাফিজুর রহমান বাবুল, নজরুল ইসলাম বাদল, আলামিন রাহুল, আরো অন্যান্য গ্রাহকবৃন্দ,  ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের গৌরবময় পথচলা, গ্রাহকের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যতের অগ্রযাত্রার প্রত্যয় ফুটে ওঠে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!