ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা
ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা ‘র নির্দেশে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে মঙ্গলবার রাতে ( ৬ অক্টোবর) আভিযান চালিয়ে হাজীগঞ্জ ওয়াবদারপুল কালর্ভাটে এর উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে (২৮) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের বাবার নাম মোখলেসুর মিয়া, মাতার নাম জাহানারা বেগম। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী।বর্তমানে তিনি ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সাল এর বাড়ীর ভাড়াটিয়া। তাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে একাধিক মাদক মামলা রয়েছে ।








