নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
দেশি মাছের ‘আঁতুড়ঘর’ রূপগঞ্জের বিলে এখন কচুরিপানা, বালু ভরাট করে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস:Tnntv24
রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল:Tnntv24
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24
জনস্বাস্থ্যের জন্য হুমকীতে থাকা  ওয়াটা কেমিক্যালসে ধ্বংস হবে ১৫০ মেট্রিক টন মেয়াদত্তীর্ণ রাসায়নিক পদার্থ:Tnntv24
রূপগঞ্জে  জলসিঁড়ি আবাসন কোম্পানীর লেকের পাড় ঝোপের ভিতরে মহিলা বাবুর্চির মরদেহ উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে  তিন যুবক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক:Tnntv24 
Next
Prev

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
রূপগঞ্জে অবৈধ গ্যাস
সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । এ সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে নগদ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার  (৭অক্টোবর) রূপগঞ্জের মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্নার কাজে এবং আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে।
তিনি জানান, এসব স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরণের পাইপ ও হোস পাইপও অপসারণ করা হয়। এর মধ্যে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে নগদ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিতাসের কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরও জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!