নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24

বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24

বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে

আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে যান এবং সেখানে চায়ের স্বাদ গ্রহণ করেন।

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করেন। বিশেষ করে এমন একটি জায়গায় যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।

এ সময় তিনি পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এদিকে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!