নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের লুটকরা মালামাল,গ্রেফতার ৫।Nafiz Ashraf.Tnntv24

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের লুটকরা মালামাল,গ্রেফতার ৫।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের লুটকরা মালামাল,গ্রেফতার ৫।Nafiz Ashraf.Tnntv24

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে 

প্রবাসীদের লুটে নেওয়া মালামাল উদ্ধার  গ্রেফতার পাঁচ 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জের পূর্বাচল উপশহরের হাবিবনগর ও মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ দুবৃর্ত্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বিভিন্ন অপরাধে বরখাস্তকৃত পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকুরিরত পুলিশ কন্সটেবল রুবেল মিয়া, বরখাস্তকৃত নৌবাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। তাদের বয়স ৩০বছর থেকে ৫৫বছর।
এ ঘটনায় গত শনিবার ও গতকাল রবিবার রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২পুলিশ সদস্য, ১ নৌবাহিনীর সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ দুবৃর্ত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
g
আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে দুবাই প্রবাসীদের গাড়ীতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিয়াদাত রাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা। র‌্যাব-১ এর কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয় লুটে নেওয়া ১৬ভরি স্বর্ণালংকার, ৭টি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোনসেট, ৫৩কার্টুন সিগারেট, ৫৯কৌটা গুড়া দুধ, ৭৮টি থ্রী পিস, ৩৮৪টি প্রসাধনী মালামাল। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পুলিশের ডাবল কেবিন পিকআপ, ১টি প্রাইভেটকার, ১টি হ্যান্ডকাপ, ১টি ওয়াকিটকি ও আইনশৃংখলা বাহিনীর পোশাক।
জানা গেছে, গত ৬মার্চ ভোরে দুবাই প্রবাসী কক্সবাজার জেলার বাসিন্দা জসিম উদ্দিন, ছালাউদ্দিন ও শহীদ মিয়া, সজিব মিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। পরে দুবাই থেকে নিয়ে আসা মালামাল রাজধানীর নিউ মার্কেটের দোকানে বিক্রির জন্য তারা নিয়ে যায়। সেখানে ৮/৯জন পুলিশ, নৌবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারে অবৈধ মালামাল রয়েছে মর্মে তল্লাশী করা হয়। একপর্যায়ে জসিমউদ্দিন, সালাউদ্দিন ও শহীদ মিয়ার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও মালামালসহ পুলিশের ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারে দুবৃর্ত্তরা তুলে নেয়। এসময় অন্য প্রাইভেটকারে কৌশলে পালিয়ে যায় সজিব মিয়া। পরে প্রবাসীদের থানায় না নিয়ে দুবৃর্ত্তদের প্রাইভেটকারটি মিরপুর ও পুলিশের ব্যবহৃত পিকআপটি পূর্বাচল ৩শ’ ফুট সড়কে নিয়ে আসে। পরে তাদের সঙ্গে থাকা মালামাল দুবৃর্ত্তরা লুটপাট করে নিয়ে যায়।
কক্সবাজার জেলার বাসিন্দা জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে দুবাই বসবাস করেন। সেই সুযোগে তার দুই বন্ধু ছালাউদ্দিন ও শহীদ মিয়া দুবাই থেকে মালামাল ক্রয় করে রাজধানীর নিউ মার্কেটের দোকানে দোকানে বিক্রি করেন। দুবাই শহরে গত দুই বছর আগে ঢাকার মিরপুর এলাকার সজিব মিয়া নামের আরো একজনের সাথে তাদের পরিচয় হয়। সজিব মিয়াও তাদের সাথে এ ব্যবসায় যোগ দেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!