নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24

আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24

আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি,

দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনয়াদে সাকি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, আমরা একটি বৈরী আন্তজার্তিক পরিস্থিতির মধ্যে এই মুহুর্তে অবস্থান করছি এবং এই বৈরী আন্তজাতিক পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে। জ্বালানী তেল থেকে শুরু করে আমদানি, নানা কিছু মানুষের জীবন যাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই্ মুহুর্তে আমাদের দরকার ধৈয্য ও আমাদের ঐক্য। বতমান সরকার বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছেন। সর্বোচ্চ উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন।

প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ সবসময়ই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জায়গা ছিল।সেই তুলনায় নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি। আমরা এখানে দেখেছি যে একদিকে ফ্যাসিস্ট শাসন অন্যদিকে রাজনৈতিক দ্বন্দ খুন খুনোখুনি। ত্বকীর মত একজন নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো। এরকম একটা ত্রাসের রাজত্বের শহরে পরিণত করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ ঢাকার পাশেই অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে এর বিরাট যে সম্ভাবনা ছিল । দুর্ভাগ্যক্রমে কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে তৈরি হয়নি। নারায়ণগঞ্জে একটা ভালো হাসপাতাল ঠিকমতো নেই

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলন এর ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এ সব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়নকারী তরিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, র‌্যাব-১১ ’র অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!