নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

আবেগের জায়গাকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগীতা চাই-মাসুদুজ্জামান।Nafiz Ashraf.Tnntv24

আবেগের জায়গাকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগীতা চাই-মাসুদুজ্জামান।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আবেগের জায়গাকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগীতা চাই-মাসুদুজ্জামান।Nafiz Ashraf.Tnntv24

আবেগের জায়গাকে সুন্দর ভাবে সাজাতে

সকলের সহযোগীতা চাই-মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ আমার পূর্বপুরুষের ভিটা,আমার আবেগের জায়গা। এখানেই জন্ম, এখানেই বেড়ে উঠেছি। এছাড়া আমার আর কোনো জায়গা নেই। দিন শেষে নারায়ণগঞ্জ ছাড়া ভাবার কিছু নেই। এটা আমার দুর্বলতা। আমি চাই, সবাই মিলে একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে। আবেগ তাড়িত হয়ে এসব কথা উচ্চারণ করলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় শহরের সিটি পার্ক লাউঞ্জ রেস্তোরাঁয় ড্যান্ডি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত “সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ, গুড গভর্নেন্স অ্যান্ড সিটি ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি বক্তব্য রাখেন।

সংগঠনের আহ্বায়ক ড. আলীয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, মেজর (অব.) হুমায়ুন কবির রিপন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

মাসুদুজ্জামান বলেন, শহরে যখন ঢুকি, মন খারাপ হয়ে যায়। চার-পাঁচ শত বছরের পুরোনো শহর নারায়ণগঞ্জ। একজন মেয়র কিংবা এমপি রাতারাতি শহরের পরিবর্তন ঘটাতে পারবেন না। সবাইকে এগিয়ে আসতে হবে। যদি কেউ বলে ‘আপনারা এগিয়ে যান, আমি আছি’, এই শহর, জেলা, দেশ আমার, আপনার, সবার। এর দেখা শোনা করা আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসক গ্রীন-ক্লিন নারায়ণগঞ্জ নামে একটি প্রকল্প নিয়েছেন, যা খুব ভালো লেগেছে। আমরা তাকে সাধুবাদ জানাই এবং আশাবাদী যে তিনি আরও ভালো কাজ করবেন।

কুয়ালালামপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে এক কোরিয়ান ব্যক্তি আমাকে বললেন, ‘ঢাকা মানেই দূষণ’। এতে আমার গর্বের জায়গায় কষ্টে পরিণত হয়। একজন বিদেশির কাছে বাংলাদেশের এমন ভাবমূর্তি কষ্টদায়ক। আমরা যদি একসাথে কাজ না করি, তাহলে আগামী প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আমাদের সন্তানের জন্য হলেও এখনই উদ্যোগ নিতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। আমাদের বয়স হয়েছে, আমাদের গাইড করো, আমাদের পরিকল্পনা দাও। রাজনীতি থেকে কেউ বাইরে নয়। সবাই যার যার অবস্থান থেকে কিছু করতে পারে। তোমরাই হবে আগামী বাংলাদেশের চোখ। তোমাদেরকে এগিয়ে আসতে হবে এর বিকল্প নেই।

তিনি আরও বলেন, লিডার মানে এই না যে, তার শেখার কিছু নেই। জীবনের শেষদিন পর্যন্ত শিখতে হয়। আমাদের দেশে পরিকল্পনার অভাব, চর্চার অভাব। বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ হয় না, যদি বাস্তবায়ন না হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!