নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

ইশরাক সমর্থকরা যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত, যানবাহন চলাচল বন্ধ।Nafiz Ashraf.Tnntv24

ইশরাক সমর্থকরা যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত, যানবাহন চলাচল বন্ধ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ইশরাক সমর্থকরা যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত, যানবাহন চলাচল বন্ধ।Nafiz Ashraf.Tnntv24

ইশরাক সমর্থকরা যমুনা থেকে

মৎস্য ভবন পর্যন্ত, যানবাহন চলাচল বন্ধ

Tnntv24.অনলাইন ডেক্স:

ইশরাক সমর্থকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক বন্ধ করে বিক্ষোভের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১১টায় ইশরাকের পক্ষে হাইকোর্টের রায় আসার পর নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার নেতাকর্মী। এক পর্যায়ে যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়।

যমুনার সামনে থেকে কাকরাইল, হেয়ার রোড, সার্কিট হাউজ ও মৎস্য ভবন মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে মৎস্য ভবন মোড়েও একই চিত্র। সেখানে মাঝ রাস্তায় বসে পড়েছেন কয়েক হাজার সমর্থক। সেই চাপ শিল্পকলা একাডেমি পর্যন্ত ঠেকেছে। মৎস্য ভবন মোড় দিয়ে প্রবেশ করতে না পারা গণপরিবহনগুলো সেগুনবাগিচা দিয়ে কাকরাইল মোড় দিয়ে যেতেও বিপাকে পড়েছে। সর্বত্রই একই অবস্থা। দীর্ঘক্ষণ যানজটে আটকা থেকে বিরক্ত হয়ে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যের দিকে।

শিকড় পরিবহনের যাত্রী স্বপন রায় বলেন, তিনি শেওড়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। গুলিস্তান থেকে প্রেসক্লাবের সামনে আসতেই যানজটের কবলে পড়েন। গাড়ি মৎস্য ভবন মোড় দিয়ে না গিয়ে সেগুনবাগিচা দিয়ে ঢুকলেও রেহাই মেলেনি। রাস্তার সেই দশা এখনও একই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!