নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24

জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24

জিয়াউর রহমানকে রাজাকার বলা

যুবলীগ নেতার বাড়িতে হামলা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা সেই যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।সেই যুবলীগ নেতার নাম কাজল গাজী। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত ১৬ ডিসেম্বর গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে যুবদলের ৩-৪শ লোক গিয়ে কাজল গাজীর বাসায় হামলা ও ভাঙচুর চালায়।

হামলার বিষয়ে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলালীগ নেত্রী বিউটি বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ করেন। তাকে সেখানে প্রশাসনের সহযোগিতা কামনা করতে শোনা যায়। তাকে বাঁচানোর আকুতি জানাতেও শোনা যায়।

এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতা সুমন বলেন, এই ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের ত্রাস কাজল গাজীর কত বড় সাহস সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এত বড় মন্তব্য করেছে, যা আমরা মুখে আনতেও পারছি না। হামলার ঘটনা কারা ঘটিয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই কাজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, হামলার ঘটনা আমার জানা নাই। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের কাজল আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যদি হামলা হয়ে থাকে তবে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে হয়তো। এমন কথা শোনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঠিক থাকা মুশকিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!