নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগ,স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা।Tnntv24
নারায়ণগঞ্জের পাঁচ সন্তানসহ দেশের ছয় তরুণের প্রাণ গেলো সাউথ আফ্রিকার আগুনে।Tnntv24
সারাজীবন হত্যা, অত্যাচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ আমি কি আপরাধী – সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী:Tnntv24
নারায়ণগঞ্জে তালিকা করে রেললাইনের পাশে হকারদের পুনর্বাাসন করা হচ্ছে- এনসিসি প্রশাসক সাখাওয়াত।Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পাঁচ ইউপি অন্তর্ভূক্ত করার গণশুনানির মতামত গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হবে-জেলা প্রশাসক। Tnntv24
নারায়ণগঞ্জ:সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা।Tnntv24
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে  প্রকল্প বাস্তবায়নের দাবি:Tnntv24
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা:Tnntv24
ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। Tnntv24
Next
Prev

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদের রিমান্ড।Tnntv24

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদের রিমান্ড।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদের রিমান্ড।Tnntv24

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের
ড্রাইভার জামশেদের রিমান্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহম্মদ ত্বকী হত্যা মামলায় শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির (এ) সাবেক সাংস্দ নাসিম ওসমানের ছেলে
আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদ শেখকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত| এবং এই রিমান্ড তিনদিনের মধ্যে বাস্তবায়ন করতে আদেশ দিয়েছে|
ত্বকী হত্যা মামলার অন্যতম আইনজীবি অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, গত ৪ জুন মামলার তদন্তকারি কর্মকর্তা র‌্যাবের এডিশনাল এসপি দীপক চন্দ্র
মজুমদার জামশেদ শেখকে রিমান্ডে নেয়ার আবেদন করেন| আদালত রিমান্ড মঞ্জুর করে তিন দিনের মধ্যে রিমান্ড কার্যকর করার জন্য বলে| কিন্তু তদন্তকারি কর্মকর্তা
রাষ্ট্রীয় বিভিন্ন ডিউটিতে থাকার কারনে জামশেদ শেখকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেননি| এ কারনে আজ তিনি আবার রিমান্ডে নেয়ার
আবেদন করেন| সকাল এগারোটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে জামশেদের রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়| শুনানী শেষে

আদালত জামশেদ শেখের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন| ত্বকীর বাবা রফিউর রাব্বি এই মামলার বাদি| আদালতে বাদির পক্ষে মামলার
শুনানীতে অংশ নেন এডভোকেট আওলাদ হোসেন, প্রদীপ ঘোষ বাবু ও জিয়াউল ইসলাম কাজল| গত ১লা জুন ত্বকী হত্যা মামলার ১০৪তম তারিখ ছিলো| তবে এই
দিনেও মামলার চার্জশীট দিতে পারেনি র‌্যাব| মামলার ১১ আসামীর মধ্যে আটজন ঐদিন আদালতে হাজিরা দেয়| দুইজন এখনো পলাতক রয়েছে| একজন হাজিরা
দেয়ার জন্য আইনজীবির মাধ্যমে সময় প্রার্থনা করলে তা মঞ্জুর হয়| ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে সুধীজন
পাঠাগারের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী| দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর
কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ| ওই বছরের ১২ নভে¤^র আজমেরী
ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা
হয়| ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে
ত্বকীকে হত্যা করেছে| অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে| কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয়
নাই| ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতেপ্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন
সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট|

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!