নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

নর্থ সাউথ সংলগ্ন তর্কের ভিডিও ভাইরাল, এফবিতে সারজিস আলমের ব্যাখ্যা । Nafiz Ashraf.Tnntv24

নর্থ সাউথ সংলগ্ন তর্কের ভিডিও ভাইরাল, এফবিতে সারজিস আলমের ব্যাখ্যা । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নর্থ সাউথ সংলগ্ন তর্কের ভিডিও ভাইরাল, এফবিতে সারজিস আলমের ব্যাখ্যা । Nafiz Ashraf.Tnntv24

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন তর্কের ভিডিও ভাইরাল,

এফবিতে সারজিস আলমের ব্যাখ্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সদ্য জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সহকর্মী ও বন্ধুদের সাথে আড্ডাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

সারজিস আলম

ভিডিওটি পোস্ট করে কেউ কেউ দাবি করছেন, ‘সাধারণ শিক্ষার্থীরা’ সারজিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলের নাম উল্লেখ করে সারজিস আলম ঘটনার বর্ণনা দিয়ে নিজের ভ‍্যারিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট‍্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর; আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না ৷

জানা গেছে, ভাইরাল ভিডিওটির ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার পরে। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। সন্ধ্যার পরে সারজিস আলম ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর প্রায় ১৫ জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে সারজিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে সারজিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে  হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে ৷ ছাত্রদলের শাকিলসহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না ৷ শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!