নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24
রনি ও আলমগীরের সহযোগীতায় ক্রীড়া সামগ্রী পেলো স্কুলের ফুটবল খেলোয়াররা।Tnntv24
রূপগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ  পিতা-পুত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর পশ্চিম পাড়ে চারারগোপ এলাকার কাজ পরিদর্শন করলেন-এমপি ও সিটি প্রশাসক।Tnntv24
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ:সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা।Tnntv24

নারায়ণগঞ্জ:সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ:সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা।Tnntv24

নারায়ণগঞ্জ:সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার

কেন্দ্র করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজু আহম্মেদ (৩২) নামে এক বিএনপিকর্মীকে বাড়িতে ঢুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তাঁকে রক্ষা করতে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

নিহত রাজু আহম্মেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গরুর খামার পরিচালনা করতেন বলে জানিয়েছেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।

নিহতের মা সালেহা বেগমের অভিযোগ, রোববার রাতে রাজুর এক ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় শাহাদাত বাহিনীর প্রধানের সহযোগী নুরুল ও জাকিরের কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজু সেখানে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছুক্ষণ পর রাত ১১টার দিকে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়।

পরিবারের দাবি, ফুফাতো ভাইকে না পেয়ে হামলাকারীরা রাজুকে লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে পরিবারের নারী সদস্যসহ অন্য স্বজনদেরও মারধর করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহত অবস্থায় রাজুকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন সোনিয়া বেগম অভিযোগ করেন, রাজু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও প্রায় তিন মাস আগে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!