নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ৪২ জন জুলাই যোদ্ধা সরকারি গেজেটে । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ৪২ জন জুলাই যোদ্ধা সরকারি গেজেটে । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ৪২ জন জুলাই যোদ্ধা সরকারি গেজেটে । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ৪২ জন

জুলাই যোদ্ধা সরকারি গেজেটে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তালিকায় নারায়ণগঞ্জের ৪২ জনের নাম ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে।  চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম, সেরকম অতি গুরুতর আহত ১১ জনকে ‘ক’ শ্রেণী এবং পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম গুরুতর আহত ৩১ জনকে ‘খ’ শ্রেণীতে অন্তর্ভূক্ত করে এই গেজেট প্রকাশিত হয়েছে।

আহতদের ধরন ভেদে পরবর্তীতে ‘গ’ ক্যাটাগরির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।

‘ক’ শ্রেণীতে নারায়ণগঞ্জ জেলার ১১ জন আহত ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন। তারা হলেন: রূপগঞ্জের গাজী সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জের মো. জুবায়ের হোসেন, রূপগঞ্জের মো. মুরসালিন আলম, রূপগঞ্জের মো. ইসহাক রহমান হাসান, সিদ্ধিরগঞ্জের মো. মাইন উদ্দিন, সোনারগাঁয়ের আনোয়ার, সদর থানার মো. মাহবুব আলম, সিদ্ধিরগঞ্জের মো. ফয়েজ, সিদ্ধিরগঞ্জের মো. আকাশ শেখ, বন্দরের মো. জামাল হোসেন, আড়াইহাজারে মো. রমজান।

‘খ’ শ্রেণীতেতে ৩১ জন তালিকাভুক্ত হয়েছেন, যারা নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন: সিদ্ধিরগঞ্জের বদরুল আমীন তানিম, সোনারগাঁয়ের রুহুল আমিন, ফতুল্লার মো. মোখলেছিন, আড়াইহাজারের ফয়সাল, আড়াইহাজারের মো. মাহবুবুল হক, সোনারগাঁয়ে মো. শরীফ, ফতুল্লার মো. শিহাব হোসেন, সিদ্ধিরগঞ্জের মো. মাহফুজুর রহমান, সিদ্ধিরগঞ্জের মো. জুবায়েত, সিদ্ধিরগঞ্জের লাবীব হাসান, মো. ইব্রাহিম হোসেন, সদর থানা সাইফুল ইসলাম, ফতুল্লার রায়হান, সদর থানার মো. সুমন খান, সিদ্ধিরগঞ্জের সাইদুর রহমান, সিদ্ধিরগঞ্জের সাব্বির হোসেন সুখন, সদর থানার মো. হাসান গাজী, সিদ্ধিরগঞ্জের মো. হাবিবুর রহমান মোল্লা, রূপগঞ্জের মো. আহসানুল হক মিলন, ফতুল্লার মো. সাজিম রহমান, বন্দরের মো. শিহাব উদ্দিন, বন্দরের মেহেদী হাসান ইমন, ফতুল্লার মো. আবুল কালাম আজাদ আতিক, ফতুল্লার মো. রানা, আড়াইহাজারের আ. কাইয়ুম, সিদ্ধিরগঞ্জের মো. সুমন চৌধুরী, ফতুল্লার মো. রবিউল ইসলাম, আড়াইহাজারের মো. ইমরান হোসেন, আড়াইহাজারে মো. জলিল, সিদ্ধিরগঞ্জের আ. রশিদ, সোনারগাঁয়ের মো. খোরশেদ আলম।

‘ক’ শ্রেণী তালিকায় যারা অতি-গুরুতর আহত বলে বিবেচিত হয়েছেন তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা পাবেন। পাশাপাশি মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তারা পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।

গুরুতর আহত হিসেবে বিবেচিত ‘খ’ শ্রেণী তালিকার ব্যক্তিরা পাবেন এককালীন ৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-আধাসরকারি কর্মসংস্থানের সুযোগ পাবেন। তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!