-
পূর্বাচল ৩০০ ফিট সড়কে নিয়ন্ত্রন হারিয়ে
-
মোটরসাইকেল আরোহী নিহত
-
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩ `শ ফিট সড়কে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সুমন মোল্লা (২০) নিহত হয়েছে।
গত শুক্রবার ২৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে সড়কের নিলা মার্কেট সংলগ্ন বালু ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা রাজধানীর শেওড়া পাড়া এলাকার মতু মোল্লার ছেলে।পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাতে বাণিজ্য মেলা থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল কুড়িল বিশ্বরোডের দিকে যাবার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে মৃত্যু বরণ করে মোটরসাইকেল আরোহী সুমন মোল্লা ।
খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।








