নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে  দিয়েছে – জামায়াত সেক্রেটারী । Nafiz Ashraf.Tnntv24

ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে  দিয়েছে – জামায়াত সেক্রেটারী । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে  দিয়েছে – জামায়াত সেক্রেটারী । Nafiz Ashraf.Tnntv24

ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে  দিয়েছে

– জামায়াতে ইসলামের সেক্রেটারী গোলাম পরওয়ার

Tnntv24. স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গত ১৬ বছর এ দেশে কোনো  গণতন্ত্র ছিলো না। ছিলো আওয়ামী একনায়কতন্ত্র।  তারা দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে।  বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
 শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আনন্দপল্লী  কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ  জেলা শাখা আয়োজিত  দিনব্যাপী সদস্য  (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।
 বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার,  তা’মিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও  কর্ম পরিষদ সদস্য আবু সাঈদ মুন্না,  জামায়েত ইসলামীর এডভোকেট ইসরাফিল, আবু হানিফ, হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন,শেখ হাসিনার সরকার আলেম ওলামাদের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে ।  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। পলাতক শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন- এখনো তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। এদেশের ছাত্র-জনতা জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে যেভাবে তাদের পতন ঘটিয়েছে ঠিক সেভাবেই আগামীতে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে ।  দেশে এখনো সংস্কার বাকী আছে, তবে সংস্কারের জন্য দীর্ঘ সময় নেয়ার কোন সুযোগ নেই, যতটুকু সংস্কার করার মাধ্যমে একটি সুন্দর ও গ্রহযোগ্য নির্বাচন করা যাবে ততটুকু সময় সংস্কারের জন্য দেয়া হবে।
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা প্রসঙ্গে তিনি বলেন- স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াতে ইসলামী সব সময় কাজ করে গেছেন আগামীতেও কাজ করবে, দেশের বিরুদ্ধে যারাই অবন্থান করবে তাদের বিরুদ্ধে এদেশের জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!