বন্দরে দিন দুপুরে স্বর্ণের
দোকানে ডাকাতির ঘটনায়
পাচঁ ডাকাত গ্রেফতার,
লুণ্ঠিত মালামাল উদ্ধার,
অন্যদিকে জেলা গোয়েন্দা
পুলিশ দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী
ব্লাক জনিকে গ্রেফতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত পাচঁ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। লুন্ঠিত
নগদ টাকা, স্বার্ণালংকার উদ্ধার করা হয়েছে। বোরবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার দুপুরে বন্দরের ঢাকেশ্বরী বাজার দেবাশীষের দোকানে মুখে মাস্ক পড়া ৭-৮ জন ডাকাত দোকানের মালিক ও দুজন কস্টমারকে
ধারালো অস্ত্রের মুখে জিন্ম করে নগদ টাকা, চার ভরি স্বর্ণ রুপা লুট করে নিয়ে যায়। দোকানে সিসিটিভি আছে এটা তারা বুঝতে পারেনি। সিসিটিভির ফুটেজে তাদের প্রত্যেকের চেহারা স্পষ্ট
বুঝাযায়। সিটিসিটির ডাকাতির ফুটেজটি সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে পড়লে বন্দর থানা পুলিশর নজরে
আসে। বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাসহ একাধিক টিম তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করে। শনিবার গভীর রাত থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বন্দরের বিভিন্ন জায়গায়
পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত পাচঁ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন , মোঃ মিজান , মোঃ অনিক ,
সুমন বেপারী , রাজু আহমেদ ।
তাদের মধ্যে তিনজন সরাসরি ডাকাতিতে অংশগ্রহণ করে এবং ০২ জন দোকানের বাইরে অবস্থান করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোট ১৩৭০০ টাকা,
১২ ভরি রুপা ,৪ ভরি স্বর্ণ ও রূপার প্রলেপ দেয়া দুইটি রুলি (চুড়ি), ১ টি স্বর্ণের নাকফুল। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি ১৮ ইঞ্চি একটি লম্বা
ছুরি, ১ টি ১২ ইঞ্চি লম্বা ছুরি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সিসিটিভির ফুটেজে ডাকাদের পড়নে যে কাপড় পড়া ছিলো শার্ট, গেঞ্জি, প্যান্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত । তাদের প্রত্যোকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আছে।
এদিকে বন্দরের কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) এবং তার এক সহযোগিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া কাজিবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয়
অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি এবং তার সহযোগি মোঃ রিফাত হাসান রিফাতকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে পাশের একটি
হাসের খামার থেকে ৫টি লোহার তৈরি রামদা, ২টি এসএস-এর বাটযুক্ত লোহার তৈরি রামদা ,২টি লোহার তৈরি বাটযুক্ত রামদা ,২টি লোহার তৈরি ছোরা , ২টি লোহার তৈরি দা ৩টি জিআই
পাইপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও মাদকদ্রব্যের ব্যবসাসহ বিভিন্ন
অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এঘটনায় ব্লাক জনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।








