নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

বাণিজ্য মেলায়  যমুনা টিভির সাংবাদিকের  হামলার ঘটনায় গ্রেফতার-৩ । Nafiz Ashraf.Tnntv24

বাণিজ্য মেলায়  যমুনা টিভির সাংবাদিকের  হামলার ঘটনায় গ্রেফতার-৩ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাণিজ্য মেলায়  যমুনা টিভির সাংবাদিকের  হামলার ঘটনায় গ্রেফতার-৩ । Nafiz Ashraf.Tnntv24

বাণিজ্য মেলায়  যমুনা টিভির সাংবাদিকের 

হামলার ঘটনায় গ্রেফতার-৩

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ টিকিট না কেটে ঈগলু আইসক্রিম ষ্টলের কর্মচারীর মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ক্যামেরা বন্ধি করতে গিয়ে যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয় হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ঈগলু আইসক্রিম প্যাভিলিয়ন বন্ধ করে দেয় পুলিশ।
               প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলায় গতকাল ৩১ জানুয়ারি শুক্রবার সকালে প্রবেশ টিকিট না কেটে ঈগলু আইসক্রিম ষ্টলের কর্মচারীর মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় মোবাইলে ও ক্যামেরা পার্সন আহম্মেদ জুলহাস ভিডিও করতে গেলে ঈগলুর ১৫/২০ কর্মচারী তাদের উপর চড়াও হয় । হামলাকারীরা জয়নাল আবেদীন জয়কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। একপর্যায়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঈগলুর কর্মচারীদের হাতাহাতির ঘটনা ধারণকৃত মোবাইল ফোন ও ক্যামেরা তারা ভাংচুর করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে পুলিশ হামলার শিকার জয়নাল আবেদীন জয়কে উদ্ধার করে। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
            এ ঘটনায় ঈগলুর ষ্টোর সহকারী কুমিল্লা জেলার আলমগীর সরকারের ছেলে সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার নাটোর জেলার বলাড়িপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মবিন হাসান (২৬) ও ট্রেড সেলস ম্যানেজার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে বায়েজীদ হাসানকে (৩১) আটক করে পুলিশ। পরে ঈগলু আইসক্রিম প্যাভিলিয়ন পুলিশ বন্ধ করে দেয়।
            রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) সালাউদ্দিন বলেন, সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!