নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

মব জাস্টিস রোধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার । Nafiz Ashraf.Tnntv24

মব জাস্টিস রোধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মব জাস্টিস রোধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার । Nafiz Ashraf.Tnntv24

মব জাস্টিস রোধে দ্রুত

পদক্ষেপ নিচ্ছে সরকার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে মব জাস্টিস রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে এমন তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি মব নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে বলেন, জনসচেতনতা বাড়ানো ছাড়া এই সমস্যা পুরোপুরি নিরসন সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় এককভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে না, তাই জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

নাগরিকদের ওপর হামলা এবং বাসায় প্রবেশের মতো ঘটনাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি অস্বীকার করছি না যে এ ধরনের ঘটনা ঘটছে। তবে যেখানেই এমন কিছু ঘটছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং দায়ীদের আইনের আওতায় আনছি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ ধরনের হামলার শিকার হচ্ছেন, যা পরিস্থিতির ভয়াবহতা ও জনসচেতনতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে। এ বিষয়ে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের সংশোধনে অভিভাবকদের সচেতন হতে হবে। বাবা-মা যদি সন্তানদের নিয়ন্ত্রণে রাখেন, তবে তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না। পাশাপাশি গণমাধ্যমেরও মব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাসা-বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ কোথাও কোনো অভিযান চালাতে পারবে না। এটি একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ারভুক্ত।”

দেশে অপরাধের রেড জোন চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমি দেখেছি, ঢাকা-রাজশাহী ও টাঙ্গাইল জোনে এসব ঘটনা বেশি ঘটছে। সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা সক্রিয়ভাবেই কাজ করছে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!