নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রক্তঝরা সংগ্রামের ঐতিহাসিক দিন মহান মে দিবস।Nafiz Ashraf.Tnntv24

রক্তঝরা সংগ্রামের ঐতিহাসিক দিন মহান মে দিবস।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রক্তঝরা সংগ্রামের ঐতিহাসিক দিন মহান মে দিবস।Nafiz Ashraf.Tnntv24

রক্তঝরা সংগ্রামের ঐতিহাসিক

দিন মহান মে দিবস

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের জন্য এই দিনটি আন্তর্জাতিক ভাবে ছুটির দিন। ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠন একটি আন্তর্জাতিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮৯০ সাল থেকে ইউরোপ, আমেরিকা এবং পরে অন্যান্য দেশে দিবসটি পালিত হতে থাকে।

প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটি বাংলাদেশে পরিচিত ‘মে দিবস’ নামে। দিনটি শুধুমাত্র একটি ছুটি নয়, বরং এটি শ্রমজীবী মানুষের অধিকার, আত্মত্যাগ এবং ঐক্যবদ্ধ সংগ্রামের এক শক্তিশালী প্রতীক।

শিল্পবিপ্লব পরবর্তী সময়ে ১৮ ও ১৯ শতকে ইউরোপ ও আমেরিকায় কল-কারখানার ব্যাপক সম্প্রসারণ ঘটলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। দিনে ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ, ন্যূনতম মজুরি, নিরাপত্তাহীনতা এবং শিশুশ্রম—এই ছিল তৎকালীন শ্রমজীবী মানুষের বাস্তবতা। সেই সময় শ্রমিকদের জন্য ছিল না কোনো আইনি সুরক্ষা বা সংগঠিত ট্রেড ইউনিয়ন।

এই শোষণের বিরুদ্ধে ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেন শ্রমিকরা। আন্দোলনের মূল দাবি ছিল, দৈনিক আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা ব্যক্তিগত জীবনের জন্য সময়। এই দাবির পক্ষে প্রথম জাতীয় শ্রম সম্মেলন হয় ১৮৬৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে, যদিও বাস্তবায়নে তখনও অনেক বাধা ছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস তৈরি হয় ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। হাজার হাজার শ্রমিক আট ঘণ্টার কাজের দাবিতে রাস্তায় নামেন। আন্দোলন শান্তিপূর্ণ হলেও ৩ মে শিকাগোর একটি কারখানায় পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে পরদিন, ৪ মে, হে মার্কেট স্কয়ারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষ মুহূর্তে পুলিশের ওপর বোমা ছোড়া হলে গোলাগুলি শুরু হয়। এতে বহু শ্রমিক এবং পুলিশ নিহত হন, আহত হন শতাধিক।

এই ঘটনাকে ইতিহাসে ‘হে মার্কেট গণহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার পর আটজন শ্রমিক নেতাকে দায়ী করে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রক্তাক্ত ঘটনার মাধ্যমে শ্রমিক আন্দোলন বিশ্বব্যাপী এক নতুন মাত্রা পায়। হে মার্কেট শহীদরা পরিণত হন শ্রমিক অধিকার আন্দোলনের চিরস্মরণীয় প্রতীকে।

তিন বছর পর, ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠন একটি আন্তর্জাতিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮৯০ সাল থেকে ইউরোপ, আমেরিকা এবং পরে অন্যান্য দেশে দিবসটি পালিত হতে থাকে।

বাংলাদেশে মে দিবস পালনের শুরু হয় স্বাধীনতা পরবর্তী সময়ে। ১৯৭১ সালের স্বাধীনতার পর দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। এখনো শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এদিন র‍্যালি, সমাবেশ ও আলোচনার মাধ্যমে শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং কল্যাণমূলক নীতির দাবিতে সোচ্চার হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!