নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্ট। Nafiz Ashraf.Tnntv24

আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্ট। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্ট। Nafiz Ashraf.Tnntv24

শতবর্ষ উদযাপন উপলক্ষে

দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান

Tnntv24.প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৩ মে আন্তর্জাতিক র‍্যাপিড স্কুল চেস টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।

আর্কষণীয় ক্রেস্ট, মেডেল ও সাটিফিকেটসহ ৬০ হাজার টাকার অর্থ পুরস্কারের এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২১মে এর মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম অন্তভুক্ত করার জন্য বলা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫টি পুরস্কার থাকছে।

নাম এন্ট্রি করার জন্য হটলাইন (01724921164) নম্বর রাখা হয়েছে। এ নম্বরেই বিকাশ কিংবা নগদে এন্ট্রি ফি দেওয়া যাবে। নারায়ণগঞ্জের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এন্ট্রি ফি ৩১০ টাকা, নারায়ণগঞ্জের বাইরের স্কুলের ক্ষেত্রে অঙ্কটা ৫১০ টাকা। এন্ট্রি করার পর হটলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে অংশগ্রহণকারীর পূর্ণ নাম, জন্মতারিখ, খেলোয়াড় আইডি (যদি থাকে), স্কুলের নাম এবং মোবাইল নম্বর দিতে হবে।

হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় ২৩ মে সকাল ১০টা থেকে টুর্নামেন্টের খেলা আই ই টি স্কুল (হাজীগঞ্জ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মর্তুজা শরিফুল ইসলাম।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!