নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  ছাত্রদলের সাবেক সদস্য সচিব  মাসুম বিল্লাহর বসতঘরে গুলি : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে  ছাত্রদলের সাবেক সদস্য সচিব  মাসুম বিল্লাহর বসতঘরে গুলি : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  ছাত্রদলের সাবেক সদস্য সচিব  মাসুম বিল্লাহর বসতঘরে গুলি : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে  ছাত্রদলের সাবেক সদস্য সচিব 

মাসুম বিল্লাহর বসতঘরে গুলি

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার বসতঘরে দুর্বৃত্তরা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

সোমবার  ৬ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া ছাত্রদল নেতা মাসুম বিল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে ঐক্যবদ্ধ হই। এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় মাদককারবারি শাহিন ও তার লোকজন অস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপরে হামলা প্রস্তুতি নেয়। পরে সবাই মিলে একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে গেলে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ শাহিনের সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সোমবার রাত  সাড়ে ১১টার দিকে বসতঘরে গুলি করেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান  বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!