নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল, সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে

বিক্ষোভ মিছিল সমাবেশ 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়নগঞ্জের  রূপগঞ্জে সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যানারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে  উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোল চত্বরে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, আইনের শিথিল প্রয়োগ, অপরাধীদের প্রভাব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি। তারা সমাজ ও রাষ্ট্রীয়ভাবে ধর্ষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।এ সময় বক্তারা তাদের পাঁচটি দাবি তুলে ধরেন:

১. ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
২. নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। ৪. ধর্ষণের শিকার নারীদের জন্য মানসিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে।
৫. সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা ও প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!