নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক বিক্ষোভ:১১ দফা দাবিতে ৭ ঘন্টা সড়ক অবরোধ করে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা।Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া সড়ক হকারদের দখলে,দেখার যেন  কেউ নেই :Tnntv24
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের কন্যা মুনা।Tnntv24
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত।Tnntv24
সরকারী সেচ খাল ভরাট করে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ:Tnntv24
রূপগঞ্জে নগরপাড়া বাজার থেকে খালপাড় পর্যন্ত রাস্তা মাত্র এক মাসের ব্যবধানে রাস্তার বিভিন্ন জায়গা ধসে পড়েছে।Tnntv24
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে  চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ:Tnntv24
দোকান-ঘর বাড়া না দেওয়ায়  বিএনপির কার্যালয়ে  তালা দেওয়ার অভিযোগ :Tnntv24
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ  কর্মসূচির উদ্বোধন :Tnntv24

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ  কর্মসূচির উদ্বোধন :Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ  কর্মসূচির উদ্বোধন :Tnntv24
রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ 
কর্মসূচির উদ্বোধন 
Tnntv24.শফিকুল আলম ভূঁইয়া নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছে। মঙ্গলবার ( ৯জুন)  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে এ কর্মসূচির উদ্ধোধন করেন।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ  কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়ির সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ভুইঁয়া, যুগ্ম -সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক এস এম আবু কাউছার,মীর শফিকুল ইসলাম, নওয়াব ভুইয়া, সোহেল কবির, শাহিন, আবুকাউছার মিঠু,মিজান,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম,  উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলম প্রমুখ।
পরে বৃক্ষরোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!