নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত।Tnntv24
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ অভিযোগ:Tnntv24 
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে স্হাপনা নির্মাণের অভিযোগ:Tnntv24
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে নিহত দুই, আহত তিন:Tnntv24
লক্ষ্মীনারায়ণ কটন মিল মন্দিরের গেইটে নতুন তালা,২৬ অক্টোবর সমস্যা সমাধানের আশ্বাস।Tnntv24
যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামী সারোয়ার খান গাজীপুরের চন্দ্রা থেকে গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
Next
Prev

রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

Facebook
WhatsApp
LinkedIn
রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাচল উপ-শহর এলাকায় গুলিতে নাদিম ওরফে পচিশ নাদিম নামে এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নাদিম মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। মঙ্গলবার রাত দুইটা চল্লিশ মিনিটে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে।
র‌্যাব ২ এর সিনিয়র সহকারি পরিচালক (এএসপি) রবিউল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ও পচিশ নাদিম কক্স্রবাজারের টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে এসে রূপগঞ্জের পূর্বাচল উপ-শহর এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রুপগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত নাদিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!