নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চার লক্ষাধিক টাকার মালামাল লুট : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চার লক্ষাধিক টাকার মালামাল লুট : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  ব্যবসায়ীকে কুপিয়ে জখম,  চার লক্ষাধিক টাকার মালামাল লুট : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চার লক্ষাধিক টাকার মালামাল লুট

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারাণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা ব্যবসায়ী আবেদ হোসেন ভুইয়ার (৩২) উপর হামলা চালিয়েছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত  জখম করে।এ সময় সন্ত্রাসীরা তার গলার স্বর্ণের চেইন, মোবাইলফোন ও নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
গত ১৪ ডিসেম্বর শনিবার রাতে রূপগঞ্জের ইউএস বাংলা কলেজ মেডিকেল হাসপাতাল থেকে কর্ণগোপ নিজের বাড়িতে যাওয়ার সময় রহিম মার্কেট এলাকায় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী আবেদ হোসেন ভুঁইয়ার উপর ১২/১৩ সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ব্যবসায়ী আবেদ হোসেন ভুইয়ার সঙ্গে থাকা স্বর্ণের গলার চেইন, মোবাইলফোন ও নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীরা আবেদ হোসেন ভুইয়াকে উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে আবেদ হোসেন ভুইয়ার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে আবেদ হোসেন ভুইয়াকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ব্যবসায়ী আবেদ হোসেন ভুঁইয়ার বড় ভাই আনোয়ার হোসেন ভুঁইয়া (সুমন) বাদী হয়ে কর্ণগোপ এলাকার ইসমাইল ভুঁইয়ার ছেলে নাঈম ভুঁইয়া(২৬), ফাহিম ভুঁইয়া(২৭), মানিক ভুঁইয়ার ছেলে আবুল কাশেম ভুঁইয়া(৩৮) ও রূপসী এলাকার মৃত মালেক মিয়ার ছেলে সালাউদ্দিন বাবুকে(৪৮) নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ব্যবসায়ী আবেদ হোসেন ভুঁইয়ার উপর হামলা ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!