নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

শোধ করতে হবে জুলাই-আগস্ট বিপ্লবের রক্তের ঋণ : জেলা প্রশাসক । Nafiz Ashraf.Tnntv24

শোধ করতে হবে জুলাই-আগস্ট বিপ্লবের রক্তের ঋণ : জেলা প্রশাসক । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শোধ করতে হবে জুলাই-আগস্ট বিপ্লবের রক্তের ঋণ : জেলা প্রশাসক । Nafiz Ashraf.Tnntv24

শোধ করতে হবে জুলাই-আগস্ট বিপ্লবের

রক্তের ঋণ : জেলা প্রশাসক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, শোধ করতে হবে জুলাই-আগস্ট বিপ্লবের রক্তের ঋণ। এই রক্তের কোনো অবজ্ঞা আমরা সহ্য করবো না । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভায় নবাগত ডিসি এসব কথা বলেন৷

তিনি বলেন, “বিশেষ করে আপনারা কিশোর গ্যাং ও মাদকের কথা বলেছেন৷ মাদকের বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই একটি মাদক মুক্ত পরিবেশ গড়তে চাই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধ থেকে আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। সব ক্রাইমের রাণী মাদককে নিঃশেষ করে দিতে হবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আমাদের দেশের সম্পদ বলতেই জনগণ। আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকলেই একটা দায়বদ্ধতা আছে। সুতরাং সেই দায়বদ্ধতা থেকে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে চাই। এই সুন্দর ব্যবস্থা করতে হলে আমাদের প্রথমেই মাদককে নির্মূল করতে হবে।

জুলাই বিপ্লবের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে: ডিসি 

‘পজেটিভ নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। যদি সবাই একত্রিত হয়ে কাজ করে তাহলে আমি বিশ্বাস করি সবকিছুই সম্ভব ।

নবাগত ডিসি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। ব্যবসায়িক ও ঐতিহ্যর দিক থেকে এই জেলার ব্যাপক পরিচিতি ও গুরুত্ব অনেক বেশি। কিন্তু বিভিন্ন ঘটনার কারণে মানুষ নারায়ণগঞ্জকে নিয়ে বিভিন্ন সময় নেগেটিভ চিন্তাভাবনা করে। আমরা যদি সকলে একত্রিত হয়ে কাজ করি তবে ইনশাল্লাহ নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমরা পজিটিভ ভাবে নারায়ণগঞ্জ থেকে আগামীতে রিপ্রেজেন্ট করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামের মহানগরীর আমীর আব্দুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমানসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!