নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

হোসিয়ারী সমিতিতে বদু প্যানেলে’র নিরংকুশ বিজয় । Nafiz Ashraf.Tnntv24

হোসিয়ারী সমিতিতে বদু প্যানেলে’র নিরংকুশ বিজয় । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হোসিয়ারী সমিতিতে বদু প্যানেলে’র নিরংকুশ বিজয় । Nafiz Ashraf.Tnntv24

হোসিয়ারী সমিতিতে বদু প্যানেলে’র নিরংকুশ বিজয়

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে ১৮টি পদের মধ্যে বদিউজ্জামান বদুর নেতৃত্বাধীন প্যানেল ১৭টিতে বিজয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সাধারণ গ্রুপে একমাত্র ফতেহ মোহাম্মদ রেজা রিপন নির্বাচিত হয়েছেন। সোমবার মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি।

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের নিরঙ্কুশ জয়

হোসিয়ারী সমিতির নির্বাচনে সাধারণ আর অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ গ্রুপে ১২টি পদ এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৬টি পদে লড়াই হয়। বদিউজ্জামান বদু প্যানেল ১৮টি পদে প্রার্থী দিলেও ফতেহ মোহাম্মদ রেজা রিপনের নেতৃত্বে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে সাধারণ গ্রুপের ১২টি পদে নির্বাচিতরা হলেন, বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মো. দুলাল মল্লিক, আতাউর রহমান, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন সাঈদ আহম্মেদ স্বপন, নাছির শেখ, নাছিম আহম্মেদ, অনিল সাহা, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম হিরু শেখ।

আলোচিত প্রার্থীদের মধ্যে পরাজিত হয়েছেন বিএনপি নেতা মনির হোসেন খান, মো. মাসুদ রানা, মো. নাজমুল হক, দিদার খন্দকার।

গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ৩ ফেব্রয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে ওসমান পরিবারের হাতে জিম্মি ছিল বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন। তারা সিলেকশনের মাধ্যমে ঠিক করে দিতেন কারা নেতৃত্ব দিবেন এই ব্যবসায়ী সংগঠনে। কিন্তু গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করলে তার সাথে সাথে পালিয়ে যায় ওসমান পরিবার ও তাদের অনুগত ব্যবসায়ী নেতারা।

এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ ও প্রচারণার কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ ছিল। স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্রার্থীদের পরিচিতি সভায় এ প্যানেলের পক্ষে সরাসরি ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী। মঞ্চে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহম্মেদ ও ইসলামি আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহও। তবে তাদের সমর্থিত প্যানেল নির্বাচনে আশাব্যঞ্জক কোনো ফলাফল আনতে পারেনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!