নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

৪৮ ঘন্টার আল্টিমেটাম: রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা-গ্রেফতারের দাবিতে মানববন্ধন। Nafiz Ashraf.Tnntv24 

৪৮ ঘন্টার আল্টিমেটাম: রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা-গ্রেফতারের দাবিতে মানববন্ধন। Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
৪৮ ঘন্টার আল্টিমেটাম: রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা-গ্রেফতারের দাবিতে মানববন্ধন। Nafiz Ashraf.Tnntv24 

৪৮ ঘন্টার আল্টিমেটাম

রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের

গ্রেফতারের দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ
দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিকুল ইসলাম ও দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা, নির্যাতন, গুলি বর্ষণের প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ব্যানারে ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় বক্তব্য রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল  আলম ভুইয়া,  দৈনিক যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ, আরটিভির সাংবাদিক এস এম রুবেল মাহমুদ, দৈনিক সংবাদের সাংবাদিক ইমদাদুল হক দুলাল, নিউজ ২৪ এর সাংবাদিক আলম হোসাইন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে, ডেমরা প্রেসক্লাবের মাহবুব মনি, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য সংবাদ প্রকাশ করায় গত ১৭নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও গত ১ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি মীর শফিকুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ গতকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত  কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!