নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক
মামুন মাহমুদ দায়িত্ব গ্রহণ করলেন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
দায়িত্ব নিয়ে জেলা পরিষদের নতুন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন,
জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান অভিভাবক রাষ্ট্রনায়ক তারেক রহমান কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশের ২৪ পরবর্তী মানুষের যে আশা আকাঙ্ক্ষা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার মানুষের সে আশা আকাঙ্ক্ষা পূরণে জেলা পরিষদ তার পরিধীর মধ্যে কাজ করবে।
নারায়ণগঞ্জে মানুষের সেবার জন্য যতটহকু শক্তির প্রয়োজন সে সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে জেলা পরিষদ। জেলা পরিষদে সততার ভিত্তিতে সবাই কাজ করবে।
তিনি বলেন সমগ্র জেলায় পিছিয়ে পড়া জায়গা গুলো বৈষম্যের শিকার জায়গা গুলোতে অবকাঠামো পরিবর্তন সহ উন্নয়ন কাজ করব।
স্কুল কলেজ মাদ্রাসার মত সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন করব। সে পরিকল্পনা নিয়েই আমি দায়িত্ব গ্রহণ করেছি।
মামুন মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে বৈষম্য জোর যার মুল্লুক তার এমন কাজ করেছে আমরা অবসান ঘটিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাব।
মামুন মাহমুদ প্রায়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন।
উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।








