নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ফতুল্লায় পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু । Tnntv24

ফতুল্লায় পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু । Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু । Tnntv24

ফতুল্লায় পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে
শিশুর মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায়
নির্মাণাধীন একটি ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে পড়ে ইয়াছিন
নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার দক্ষিণ
সস্তাপুর বুড়ির দোকান তাকওয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ
রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্ত ব্যাস্টুনি ছাড়াই নির্মাণ কাজ
করছিলেন বাড়ির মালিক। যে কারনে এই দুর্ঘনা ঘটে। স্থানীরা বাড়ির মালিকের
শাস্তি দাবি করেন।

নিহত শিশু মুনতাসীর ইসলাম হামজা ওরফে ইয়াছিন (৫), ফতুল্লার বক্তাবলী
ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে। কাজের সুবিধার্থে তার বাবা
কুমিল্লায় থাকলেও পরিবারের সদস্যরা দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান এলাকায় ডাক্তার
মুল্লিকের ভাড়া বাসায় বসবাস করতেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শিশুটির
মা সেখানে থাকতেন।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ চলাকালে মেশিনের একটি
লোহার পাইপ হঠাৎ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন পাশের একটি দোকানে রুটি কিনতে যাওয়ার
সময় হঠাৎ করে পাইলিং মেশিনের পাইপ ভেঙে তার ওপর পড়ে।

নিহত শিশুর বাবা মো. রুবেল বলেন, “সকালে আমার বড় ছেলে ফোন দিয়ে বলে
আমার ভাই নাই। খবর পেয়ে কুমিল্লা থেকে দ্রুত চলে এসেছি। টাকা গেলে আবার
পাওয়া যায়, কিন্তু মানুষ তো আর ফিরে পাওয়া যায় না। আমার ছেলে আমার কাছে
রাজপুত্রের মতো ছিল। আমি এই ঘটনার আইনগত বিচার চাই।”

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজের সময় কোনো
ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণাধীন কাজের জায়গার মালিক
মিজান এবং ঠিকাদার বাবুল বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, খবর পেয়ে পুলিশ
হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে মরদেহটি
ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বল ও সম্রাটকে দেখা যায়।
তারা উভয় পক্ষকে নিয়ে মসজিদে বসে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে
ক্ষতিপুরন দিয়ে মিমাংসা করার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানান।
তবে এ বিষয়ে ফতুল্লা থানা ওসি আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে। স্থাণীয়ভাবে আপোষ মিমাংসা করার বিষয়টি আমার জানানেই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!