বালু নদীতে ডুবে যাওয়া
শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা বাজার এলাকায় বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী সৃজন সাহা শান্ত (২৮)-এর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
গত ১৫ জুন বিকেল নানাবাড়িতে বেড়াতে এসে বড় ভাই সৃজন সাহা শান্ত নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ হন। তিনি ছোট ভাইকে ভিডিও ধারণ করতে বলেছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে আর উপরে উঠে আসেননি।
গতকাল ১৭ জুন মঙ্গলবার সকাল ৬টার দিকে খিলক্ষেত থানা এরিয়া পাতিরা (বালু নদী) পাণ কোম্পানির কাছে তার মরদেহ ভেসে ওঠে।
সৃজন সাহা শান্ত নরসিংদী সরকারি কলেজ থেকে এম এ পাশ করেছেন।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনচার্জ উদদীপন দত্ত জানায়, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিলো। আজ ভোর ৬ টার দিকে মরদেহ বালু নদীতে পাওয়া গেছে।








