নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24
রনি ও আলমগীরের সহযোগীতায় ক্রীড়া সামগ্রী পেলো স্কুলের ফুটবল খেলোয়াররা।Tnntv24
রূপগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ  পিতা-পুত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর পশ্চিম পাড়ে চারারগোপ এলাকার কাজ পরিদর্শন করলেন-এমপি ও সিটি প্রশাসক।Tnntv24
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24
Next
Prev

স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে…!!!Tnntv24

স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে…!!!Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে…!!!Tnntv24

স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের

রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে নারায়ণগঞ্জ জেলা  সিভিল সার্জনদের প্রতি ক্ষোভ  প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী তিন দিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে স্বাস্থ্য সেবা চলতে পারে না। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এবারের বাজেটে জিডিবির এক শতাংশ অর্থাৎ  ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী।

রোববার দুপুরে নারায়ণগঞ্জসহ দেশের ১০ জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র -আইসিইউ উদ্বোধন করে স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

এসময় মন্ত্রী  বলেন,বিগত স্বৈরাচার সরকার আমাদের জন্য হামের টিকা রেখে যাননি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পর্যপ্ত   হামের ভ্যাকসিন যোগার করেছি।  তিনি বলেন, সারা দেশে ২০ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার মধ্যে দুইটি শুধু মহিলাদের জন্যে। এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে। তার মধ্যে ৮০ হাজার মহিলা। গ্রাম বাংলার রোগীদের হাসপাতালে নেয়ার জন্য চারটি হেলিকপ্টার কেনা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব , স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.প্রভাত চন্দ্র বিশ্বাসসহ  অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!